ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি বিষয়ে উপরে ৪টি গ্রুপের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হলরুমে শিক্ষা অফিসার মীর আবুল খায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির, ওসি (তদন্ত) হাসনাইন পারভেজ, জাতীয় পাটি (জেপি) সভাপতি আসাদুল কবির তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, আহসানুল কবীর ছগীর, মোঃ কেফায়েত উল্লাহ প্রমুখ।
Please follow and like us:
« সাংবাদিক শওকতের পিতার মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরামের শোক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বাল্যবিয়ে ।। বর ও কনের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা : ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ »
