Sunday, March 26th, 2017
আজ ২৬ মার্চ ।। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
ষ্টাফ রিপোর্টার : আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিল। এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজ¯্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা । স্বাধীনতা মানে ইচ্ছার স্বাধীনতা, রাজনীতির স্বাধীনতা এবং অবশ্যই উন্নত-সমৃদ্ধ অর্থনৈতিক পরিবেশে শ্রেণী-পেশা-ধর্ম নির্বিশেষে সবার আরও ভালো থাকার জন্য নিশ্চিত অধিকার। বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদেরবিস্তারিত পড়ুন
