প্রধান সূচি

Saturday, March 25th, 2017

 

গণহত্যা দিবসে পিরোজপুরে আওয়ামী লীগের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন পৌরসভাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সেখানে গিয়ে র‌্যালীটি শেষ হয়। এখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার এবং পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান মালেক। র‌্যালী ও সমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক জিয়াউলবিস্তারিত পড়ুন


গণহত্যা দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।


গণহত্যা দিবস উপলক্ষে স্বরূপকাঠীতে আওয়ামী লীগের র‌্যালী ও পথসভা

স্বরূপকাঠী প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলার স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের নব গঠিত আহবায়ক কমিটির উদ্যোগে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বন্দর বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার স্বরূপকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল আহসান, যুগ্ন আহবায়ক এস এম মুইদুল ইসলাম, পৌর কাউন্সিলর  মোঃ নুরুল ইসলাম প্রমুখ।


পাড়েরহাটে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই : ২০ লক্ষ টাকার ক্ষতি

ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে এক অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান পুড়ে যাওয়া দোকানের মািলকরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড় টার দিকে উপজেলার পাড়েরহাট বন্দর বাজারে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে কালাচান সাহার মুদি মনোহরির একটি দোকান ও ২টি গুদাম ঘর, দীলিপ কুমার দে’র মুদি মনোহরি’র গুদাম ও রাম কৃষ্ণ বলের জাল ও সুতার গুদামঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে পিরোজপুর, বাগেরহাট ও রাজাপুরের ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial