ইন্দুরকানীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার রায়কে সভাপতি ও সন্তোষ কুমার শীলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকেলে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইন্দুরকানী উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক তুষার কান্তি মজুমদার, সদস্য সচিব গৌতম কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক সুনিল কৃষ্ণ চক্রবর্তী, পিরোজপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রনদাস গুপ্ত, সদস্য এডভোকেট দিলিপ কুমার মালী, ইন্দুরকানী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সন্তোষ কুমার শীল প্রমুখ।
নব গঠিত কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন, গৌতম চন্দ্র হালদার সিনিয়র সহ-সভাপতি, মনোজ শেখর মৃধা যুগ্ম সম্পাদক, রবিন্দ্রনাথ দাস, দুলাল বৈদ্য, দিবাকর দত্ত পুলিন সাংগঠনিক সম্পাদক ও বনানী রানী সাহা মহিলা বিষয়ক সম্পাদিকা।
