প্রধান সূচি

শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে সনাকে’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি (এস.এম.সি), অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের আয়োজনে এ মতবিনিময় সভা আয়োজন করে।

সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সতীশ চন্দ্র মন্ডল উপস্থিত থেকে অংশগ্রহণকারীগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সনাকে’র সিএফজি বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক জনাব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক জনাব খায়জুরান দিরোজ।

মতবিনিময় সভায় বক্তারা অভিভাবক, শিক্ষক ও এস.এম.সি’র যৌথ উদ্দ্যোগে শিক্ষার মানোন্নয়ন সম্ভব বলে সকলে একমত পোষন করেন। সভায়  বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মান, পাঠদান পদ্ধতি, বিভিন্ন পরীক্ষার ফি, নিয়মিত এস.এম.সি এর সভা ও সদস্যদের শিক্ষা কার্যক্রম বিষয়ক তদারকি, মা সমাবেশে আরো অংশগ্রহণ বৃদ্ধি, পানীয় জলের স্থায়ী সমাধান, সীমানা দেয়াল, দপ্তরী নিয়োগ ইত্যাদি বিষয়ক আলোচনায় মতদান করেন। বক্তারা অভিযোগ নিস্পত্তি ও তথ্য প্রাপ্তিতে প্রধান শিক্ষককে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান হয়।

উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এবং অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়াও টিআইবি’র কর্মকর্তা ও ইয়েস সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial