প্রধান সূচি

Thursday, March 23rd, 2017

 

মঠবাড়িয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য স্বাধীন খান হিরা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা কৃষ্ণ গোপাল প্রামানিক, প্রধান শিক্ষক মাইনুল ইসলামের, শিক্ষক সুমন হাওলদার প্রমূখ।


বলেশ্বর নদের চরের খাস জমি নিয়ে বিরোধের জের ঃ নাজিরপুরে ঘরে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

নাজিরপুর প্রতিনিধি ঃ পিরোজপুরের নাজিরপুরে ঘরে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। উপজেলার বলেশ্বর নদের চরের খাস জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গ্রামে বসবাসরত সংখ্যালঘু পরিবারগুলোর মাঝে আতংক বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম চর বানিয়ারি গ্রামের শ্বশধর পাড়ায় নিজ বসত ঘরে দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে শৈলেন্দু মজুমদারের ছেলে সমীরণবিস্তারিত পড়ুন


বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সভাপতি, সহকারী অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক ইশ্বর চন্দ্র দাস, শিক্ষক শিরিনা আফরোজ প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতাগন প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।


শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে সনাকে’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটি (এস.এম.সি), অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের আয়োজনে এ মতবিনিময় সভা আয়োজন করে। সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সতীশ চন্দ্র মন্ডল উপস্থিত থেকে অংশগ্রহণকারীগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সনাকে’র সিএফজি বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক জনাব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সনাক শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক জনাব খায়জুরান দিরোজ। মতবিনিময় সভায় বক্তারা অভিভাবক, শিক্ষক ও এস.এম.সি’র যৌথবিস্তারিত পড়ুন


শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে লক্ষে পিরোজপুর অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর ওয়াল্ড ভিশন এডিপি শাখার আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকতা মোহাম্মদ মোজাম্মেল হোসেন। পিরোজপুর এডিপি শাখার শিশু সুরক্ষা কর্মকর্তা ম্যাথিল্ডা মেন্ডেজের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন রনি মন্ডল, রাফায়েল রায়, জেমস রনি বাড়ই, নিউটন গমেজ, সুজিত হালদার, পংকজ কাপালি ও রুমা ফ্রান্সিকা। অনুষ্ঠানে শিশুসহ মোট ৯০ জন অংশগ্রহন করেন।


উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে কাউখালী

রবিউল হাসান রবিন, কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলা শহরে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। কাউখালীর উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে ছোট-বড় নানা পোষ্টার ব্যানার গলি থেকে শুরু করে প্রায় সব খানে সাটানো। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে কাউখালীর উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণায় শহরের অলি-গলি ও মহল্লা-পাড়ায় ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। নির্বাচনে সভাপতি পদে বিপুল চন্দ্র সাহা (মাছ) ও মোঃ রেজাউল করিম (চেয়ার), মোঃ শাহ কাইউম হাওলাদার (ছাতা) প্রতীক নিয়ে নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বাওে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সাধারনবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সাংবাদিকের স্ত্রীর পরলোক গমন

নাজিরপুর প্রতিনিধি : দৈনিক মানবজমিন পত্রিকার পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রতিনিধি হাসনাত ডালিমের স্ত্রী শায়লা শিপু (৩০) বৃহস্পতিবার ভোর ৬টা ১০মিনিটে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যু কালে তিনি স্বামীসহ ৬ বছরের ১ পুত্র ও ৬ দিনের ১ কন্যা সন্তান রেখে গেছেন। তিনি কন্যা সন্তানটি প্রসবের সময় অসুস্থ হয়ে এ্যাপেলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় নাজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


বাগেরহাট সরকারি নিরাপদ আবাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সরকারি নিরাপদ আবাসন কেন্দ্রের রাবেয়া (১৫) নামে এক শারীরিক ও মানষিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়ার মৃত্যু হয়। দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে শিশুটিকে সরুই কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ২০১৪ সালে আদালতের নির্দেশে রাবেয়া নামে শারীরিক ও মানষিক প্রতিবন্ধী এই শিশুকে সমাজসেবা অধিদপ্তর গ্রহণ করে। সেই থেকে শিশুটি বাগেরহাট শহরের দশানি নিরাপদ আবাসন কেন্দ্রে ছিল। গত দুই বছরে তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে পারেনি সমাজসেবা অধিদপ্তর। বাগেরহাট সমাজসেবা কার্যালয়েরবিস্তারিত পড়ুন


পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষ চন্দ্র মন্ডল, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, সাংবাদিক জিএ রশীদ, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ জাহিদুল ইসলাম ও আজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফেরমোন ট্রাপ বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, সার ও ফেরমোন ট্রাপ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাবেক কৃষি কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার পাল। বক্তব্য রাখেন কৃষকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial