মঠবাড়িয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য স্বাধীন খান হিরা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আরিফ-উল-হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা কৃষ্ণ গোপাল প্রামানিক, প্রধান শিক্ষক মাইনুল ইসলামের, শিক্ষক সুমন হাওলদার প্রমূখ।
Please follow and like us:
« বলেশ্বর নদের চরের খাস জমি নিয়ে বিরোধের জের ঃ নাজিরপুরে ঘরে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা (পূর্ববর্তি সংবাদ)
