বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদার সাথে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী বাচলে বাংলাদেশ বাচবে এই প্রতিবাদ্য নিয়ে দিনের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।
