প্রধান সূচি

Wednesday, March 22nd, 2017

 

পিরোজপুরে বিশ্ব পানি দিবস পালিত

স্টাফ রিপোর্টার : “পানি ও বর্জ্য পানি” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে পিরোজপুরে সদর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা যৌথভাবে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সনাক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সনাক সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জামাল হোসন। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপঃ সহকারী প্রকৌশলী জনাব মোঃ রুস্তম আলী। টিআইবিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক মামলায় যুবকের সাত বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে মাদক ব্যবসায়ের দায়ে এক যুবকের সাত বছরের কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ১১ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকালে জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এ আদেশ দেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী প্রদীপ সাহা (২১) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার রনজিত সাহার ছেলে। এসময় মামলার অপর আসামী পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধুরকাঠী গ্রামের মৃত কাইয়ুমের ছেলে কামরুল ইসলাম (২৫)কে খালাস দেয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুনবিস্তারিত পড়ুন


ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সংগীত প্রতিযোগীতার আয়োজন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার ঘোষেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ঘোষনা করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় তিনি বলেন, যে কোরআন শিক্ষা গ্রহন করে এবং অন্যেকে শিক্ষা দেয় সেই উত্তম ব্যাক্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচারের জন্য তুরাগ নদীর তীরে বিশ^ ইজতেমার স্থাপন করেছিলেন। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইসলাম রক্ষার কামান। শেখ হাসিনারবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাটকা ধরার অপরাধে জেলেকে জরিমানা

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে জাটকা ইলিশ ধরার দায়ে এক জেলেকে পাঁচশত টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন। জরিমানাকৃত জেলের নাম রাজু আহমেদ(২১)।সে উপজেলার ধাবরী গ্রামের লতিফ সরদারের ছেলে। নেছরাবাদ নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ হারুণ অর রশীদ জানান, বেলা ১২টায় কাউখালীর সয়না রঘুনাথপুর এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকায় রাজুকে জাটকা ইলিশ এবং নিষিদ্ধ কারেন্ট জাল সহ আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করাবিস্তারিত পড়ুন


কাউখালীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালী থানা পুলিশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও র‌্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে। জানাগেছে, কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী প্রতিনিধি : “বর্জ্য পানি কমিয়ে আনি, অপচয় রোধ করি টেকসই উন্নয়নে সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করি” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিউনিটি ডেভলপমেন্ট সংস্থা (সিডিএস) ও প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে র‌্যালীটি উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অত্র বিদ্যালয়ের সামনে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোঃ মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ঘরামী, সিডিএস এর ইন্দুরকানী শাখারবিস্তারিত পড়ুন


অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সচেতনতামূলক প্রশিক্ষন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্দ্যোগে অটিজম ও স্নায়ু বিকাশ জনিত সদস্যভূক্ত যুবদের প্রতি সচেতনামূলক প্রশিক্ষণ হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে প্রশিক্ষন হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক এর সভাপতিত্ত্বে প্রশিক্ষন উদ্ধোধন করেন উপ-পরিচালক মোঃ আবেদ শাহ্। অটিজম স্নায়ু বিকাশ জনিত বিষয় আলোচনা করেন ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাঃ শংকর কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন এর ক্রেডিট সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম, এ কেএম নুরুল ইসলাম প্রমুখ।


মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ

সভাপতির স্বাক্ষর ছাড়া ভূয়া ভাউচার দাখিল মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে বরাদ্দকৃত সরকারী অর্থ সংস্কার ও উন্নয়নের কাজ না করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১৯১নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শিকদার স্কুল ম্যানেজিং কমিটিকে না জানিয়ে প্রায় এক লক্ষ টাকা আত্মসাৎ করে সভাপতির স্বাক্ষর ছাড়া সংশ্লিষ্ট দপ্তরে ভূয়া ভাউচার দাখিল করেন। অর্থ আত্মসাতের ঘটনা জানাজানি হলে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রমানন্দ মিস্ত্রী ও স্থানীয় অভিভাবকরা টাকা আত্মসাতের অভিযোগ এনে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্যসহবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেএসসি পরীক্ষায় ৬৮টি বৃত্তি লাভ

মঠবাড়িয়া প্রতিনিধি : ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মঠবাড়িয়ায় ১৮টি ট্যালেন্টপুল ও ৫০টি সাধারনসহ মোট ৬৮টি বৃত্তি লাভ করেছে। বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠনগুলো হলো কেএম লতীফ ইনষ্টিটিউশন ট্যালেন্টপুলে ১০টি ও সাধারণ ২৯ টি, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ০২টি ও সাধারণ ১১টি, সাফা মাধ্যমিক বিদ্যালয় ১টি ট্যালেন্টপুলে ও ৭টি সাধারণ, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয় ১টি ট্যাল্টেপুলে ও ৬টি সাধারণ বৃত্তি লাভ করেছে। এছাড়া নলী ভীম মাধ্যমিক বিদ্যালয় ৩টি, মিরুখালী স্কুল এ্যান্ড কলেজ  ও ছোট শৌলা মাধ্যমিক বিদ্যালয় ২টি করে, এবং তুষখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জিকে মাধ্যমিক বিদ্যালয়, বেতমোর মাধ্যমিক বিদ্যালয়, উদয়নবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে একটি পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে বাগেরহাট জেলার মংলা পৌরসভার শহরতলীর মাকড়ঢোন এলাকার মেছের শাহ সড়কে অবস্থিত জাহাজের সি ম্যান মাহাবুবের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মাহাবুবের ভাগ্নে মোহাম্মদ সগির হোসেন মুঠোফোনে জানান, রাত ৩টার দিকে একতলা ভবনের গিরিল কেটে ৭-৮জন দূর্বৃত্ত ঘরের ভিতরে ঢুকে। এসময় ঘরে তার মামা (মাহাবুব) ও মামী ঘুমিয়ে ছিলেন। একজনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial