প্রধান সূচি

ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার :

ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট টাইগার্স ক্লাবের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সংগীত প্রতিযোগীতার আয়োজন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার ঘোষেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধন ঘোষনা করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় তিনি বলেন, যে কোরআন শিক্ষা গ্রহন করে এবং অন্যেকে শিক্ষা দেয় সেই উত্তম ব্যাক্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচারের জন্য তুরাগ নদীর তীরে বিশ^ ইজতেমার স্থাপন করেছিলেন। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইসলাম রক্ষার কামান। শেখ হাসিনার সরকার ইসলামী মূল্যবোধের সরকার।

অনুষ্ঠনে ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি একরামুল সিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার নূরুল কোরআন মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ মাওলানা কারী জসিম উদ্দিন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সমাজসেবক আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সহ-সভাপতি রিমন সিকদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান মিন্টু।

দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সংগীত প্রতিযোগীতার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, কেরাত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগীতাসহ ৪ টি বিষয়ে পিরোজপুরের ৩০ টি মাদ্রাসার প্রায় ৪ শত শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial