দেশকে উন্নত করতে হলে স্কুলগামি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় গড়ে তুলতে হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান
বাগেরহাট প্রতিনিধি :
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান বলেছেন উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে সে দেশের কোমল মতি শিক্ষার্থীদের শুরু থেকেই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। উন্নত জীবন যাপন মান সম্পন্ন রাষ্ট্র মানেই বিজ্ঞানে এগিয়ে থাকা রাষ্ট্র। তাই বিশে^র উন্নত রাষ্ট্র গুলোর সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
মঙ্গলবার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এ্যাসোসিয়েশন ফর সোসাইাটিস হেলপলেস (আস বাংলাদেশ) আয়োজিত দিনব্যাপি আন্তঃস্কুল বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগীতায় অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান মেলায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।
বাগেরহাট আন্তঃস্কুল বিজ্ঞান মেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের যুগ্ম সচিব শেখ আতাহার হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহম্মেদ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, মোঃ শহিদুল হক, সাকির হোসেন প্রমুখ।
এছাড়া এদিন দুপুরে বাগেরহাট পিটিআই প্রঙ্গনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে সকালে মন্ত্রী বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। প্রায় ৫৫’লাখ টাকা ব্যয়ে ৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবনের নির্মান কাজ বাস্তবায়ন করেস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
