Tuesday, March 21st, 2017
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কাউখালী ডাকঘরের কার্যক্রম
রবিউল হাসান রবিন, কাউখালী প্রতিনিধি : ভেজা স্যাঁতসেঁতে ছাদ। পলেস্তরা খসে ছাদের রড বেরিয়ে গেছে। দেয়ালেও বড় বড় ফাটল। এই চিত্র পিরোজপুরের কাউখালী উপজেলা ডাকঘরের। এর মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ডাকঘরের পলেস্তারা খসে ছাদের কয়েকটি স্থানে ঢালাইয়ের রড বের হয়ে গেছে। ছাদের বিমে ফাটল ধরেছে। সিলিং ফ্যানের হুকগুলোয় মরিচা ধরেছে। গত বছর হুক খুলে একটি সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। তবে ওই দুর্ঘটনায় কেউ আহত হননি। এরপর সব ফ্যান খুলে রাখা হয়। কার্যালয়টির দেয়ালেও বড় বড় ফাটল ধরেছে। ভবনের মেঝের ঢালাইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বন বিড়ালের আক্রমনে ৬ শতাধিক মুরগির মৃত্যু
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে একটি মুরগির ফার্মে বন বিড়ালের আক্রমনে ৬ শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ইন্দুরকানী গ্রামের মোঃ মহিদুজ্জামানের মুরগির ফার্মে সোমবার গভীর রাতে একটি বন বিড়াল আক্রমন চালিয়ে প্রায় ৬ শতাধিক মুরগির বাচ্চাকে হত্যা করে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ফার্মে সে ১০ দিন পূর্বে ১ হাজার মুরগির বাচ্চা উঠিয়ে ছিল। ফার্মের মালিক মহিদুজ্জামান জানান, সোমবার গভীর রাতে একটি বন বিড়াল ফার্মের বেড়ার ফাকা দিয়ে ঢুকে ৬ শতাধিক মুরগির বাচ্চাকে কামড়িয়ে মেরে ফেলে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ইন্দুরকানীতে এক স্কুল ছাত্রী বহিস্কারসহ সাত ছাত্রকে জরিমানা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে এক স্কুলছাত্রীকে নিয়ে বিরোধের জের ধরে ঐ স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় গতকাল মঙ্গলবার অভিযুক্ত নবম শ্রেনীর ছাত্রীকে বহিস্কার এবং নবম ও দশম শ্রেনীর সাত ছাত্রকে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। জানা যায়, গত রবিবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে কথার কাটাকাটি হয়। পরে ওই দিন বিকালে স্থানীয় চন্ডিপুর বাজারে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয়। এঘটনার জের ধরে সোমবার সকালে ক্লাস শুরুর পূর্বেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতাল কর্তপক্ষের সংবাদ সম্মেলন
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতালে বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও হাসপাতালের অভ্যন্তরে ভিতি সৃষ্টি করার ঘটনায় মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী ওই হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ১৯ মার্চ -২০১৭ রবিবার একটি রাজনৈতিক কর্মসূচির নামে হাসপাতালের সামনের ছাত্রলীগ নেতা কথিত ভিপি নাজমুল ও তার ৭/৮ জনের দল ওয়াকিটকি নিয়ে হাসপাতালে প্রবেশ করে হাসপাতালের স্টোর রুমে অস্ত্র আছে বলে তল্লাসির নামে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে ভীতির সৃষ্টি হয়। সন্ত্রসীদের এবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মঙ্গলবার মঠবাড়িয়ায় দলিত পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতা মুক্তি পাক, বর্ণবাদ নিপাত যাক এ বক্তব্যকে সামনে রেখে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ সেবাশ্রম চত্বরে শেষে হয়। বাংলাদেশ সেবাশ্রম পরিষদরে সভাপতি যোগেন রবি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর মোঃ মতিয়ার রহমান মিলন, দলিত পরিষদের সাধারণ সম্পাদ পলাশ রবি দাস, দলিত নেতা কমল রবি দাস, কানাই রবি দাস, সতীশ রবি দাস, সুরেন রবি দাস ও অনিতা রানী দাস প্রমূখ।
পাইকগাছায় অধিকাংশ নলকূপ ব্যবহারের অনুপোযোগী সুপেয় পানির তীব্র সংকট
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গ্রীষ্ম মৌসুমের শুরুতেই তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। লবণ অধ্যুষিত এলাকা হওয়ায় উপজেলার সবখানেই কমবেশি রয়েছে পানির সংকট। সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি ভাবে উদ্যোগ নিলেও চাহিদার তুলনায় বাস্তবায়ন না হওয়ায় উপজেলার ১০টি ইউনিয়নেই রয়েছে পানির সংকট। বর্তমানে উপজেলায় ৩ লক্ষাধিক লোকের বসবাস রয়েছে। বিপুল এ জনগোষ্টির পানির চাহিদা পুরণের অন্যতম উৎস্য হচ্ছে অগভীর নলকূপ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সূত্রমতে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অগভীর নলকূপ রয়েছে ২ হাজার ৬৫৩টি, ভিএসএসটি- ৩১টি, এসএসটি- ৬১৮টি, রেইন ওয়াটার হার্ভেস্টিং ৭৪৮টি ও পিএসএফ ৪৯৪টি।বিস্তারিত পড়ুন
দেশকে উন্নত করতে হলে স্কুলগামি শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় গড়ে তুলতে হবে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান বাগেরহাট প্রতিনিধি : প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান বলেছেন উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে সে দেশের কোমল মতি শিক্ষার্থীদের শুরু থেকেই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। উন্নত জীবন যাপন মান সম্পন্ন রাষ্ট্র মানেই বিজ্ঞানে এগিয়ে থাকা রাষ্ট্র। তাই বিশে^র উন্নত রাষ্ট্র গুলোর সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। মঙ্গলবার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এ্যাসোসিয়েশন ফর সোসাইাটিস হেলপলেস (আস বাংলাদেশ) আয়োজিত দিনব্যাপি আন্তঃস্কুল বিজ্ঞান মেলারবিস্তারিত পড়ুন
পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে আল্টিমেটাম
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কার কাজ দ্রুত শুরু করার দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সংগঠনের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালে পৌর সদরস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী আজিজুল করিম, সাধারণ সম্পাদক গাজী সালাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি বিপনন সমবায় সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন,বিস্তারিত পড়ুন
চিতলমারীতে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যলয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয় ছয়-এক গোলে চরবানিয়ারী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহামন। এ সময়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এর জন্মবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক সামছুলহুদা খোকন, পৌর জাপা’র ভারপ্রাপ্ত সভাপতি গাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাপা নেতা কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহম্মেদ, এ্যাডঃ অরুন জ্যোতি মন্ডল, প্রভাষ সরকার, সোহরাব হোসেন, আবুল গাজী, জাতীয়বিস্তারিত পড়ুন
