প্রধান সূচি

মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতাল কর্তপক্ষের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতালে বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও হাসপাতালের অভ্যন্তরে ভিতি সৃষ্টি করার ঘটনায় মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছে বেসরকারী ওই হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন গত ১৯ মার্চ -২০১৭ রবিবার একটি রাজনৈতিক কর্মসূচির নামে হাসপাতালের সামনের ছাত্রলীগ নেতা কথিত ভিপি নাজমুল ও তার ৭/৮ জনের দল ওয়াকিটকি নিয়ে হাসপাতালে প্রবেশ করে হাসপাতালের স্টোর রুমে অস্ত্র আছে বলে তল্লাসির নামে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে ভীতির সৃষ্টি হয়। সন্ত্রসীদের এ অপতৎপরতায় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং হাসপাতালের চিকিৎসা সেবার কর্যক্রম ব্যহত হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ গত ২০ মার্চ মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, ইতিপূর্বেও ওই চেয়ারম্যানকে দু-দুবার সন্ত্রাসীরা হাসপাতাল ডুকে হুমকী দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, লুৎফর রহমান, রফিকুল ইসলাম জালাল, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ ও হাসপাতাল পরিচালনা পর্ষদদের সাধারণ সম্পাদক এবিএম আবু হানিফ প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial