মঠবাড়িয়ায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মঙ্গলবার মঠবাড়িয়ায় দলিত পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবতা মুক্তি পাক, বর্ণবাদ নিপাত যাক এ বক্তব্যকে সামনে রেখে শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ সেবাশ্রম চত্বরে শেষে হয়। বাংলাদেশ সেবাশ্রম পরিষদরে সভাপতি যোগেন রবি দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর মোঃ মতিয়ার রহমান মিলন, দলিত পরিষদের সাধারণ সম্পাদ পলাশ রবি দাস, দলিত নেতা কমল রবি দাস, কানাই রবি দাস, সতীশ রবি দাস, সুরেন রবি দাস ও অনিতা রানী দাস প্রমূখ।
Please follow and like us:
« পাইকগাছায় অধিকাংশ নলকূপ ব্যবহারের অনুপোযোগী সুপেয় পানির তীব্র সংকট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসী হাসপাতাল কর্তপক্ষের সংবাদ সম্মেলন »
