প্রধান সূচি

ইন্দুরকানীতে বন বিড়ালের আক্রমনে ৬ শতাধিক মুরগির মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে একটি মুরগির ফার্মে বন বিড়ালের আক্রমনে ৬ শতাধিক মুরগির মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ইন্দুরকানী গ্রামের মোঃ মহিদুজ্জামানের মুরগির ফার্মে সোমবার গভীর রাতে একটি বন বিড়াল আক্রমন চালিয়ে প্রায় ৬ শতাধিক মুরগির বাচ্চাকে হত্যা করে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এই ফার্মে সে ১০ দিন পূর্বে ১ হাজার মুরগির বাচ্চা উঠিয়ে ছিল।

ফার্মের মালিক মহিদুজ্জামান জানান, সোমবার গভীর রাতে একটি বন বিড়াল ফার্মের বেড়ার ফাকা দিয়ে ঢুকে ৬ শতাধিক মুরগির বাচ্চাকে কামড়িয়ে মেরে ফেলে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial