প্রধান সূচি

ইন্দুরকানীতে নব গঠিত পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে নবগঠিত পূজা উদ্যাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ইন্দুরকানী কলেজের সভাকক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ইন্দুরকানী শাখার সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার, পিরোজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দীলিপ কুমার মাঝি, ইন্দুরকানী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি গীতিশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত কুমার সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial