Thursday, March 9th, 2017
নাজিরপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মাতৃত্ব ভাতার তালিকাভূক্তিতে ঘুষ বাণিজ্যের অভিযোগ
ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অতিদরিদ্র গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন ভাতার জন্য নাম তালিকাভূক্ত করতে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এমনকি ভাতাপ্রাপ্তদের কাছ থেকে মোট টাকার অর্ধেক টাকা কেটে রাখাসহ ভূয়া নাম দিয়ে এবং তালিকাভূক্ত হওয়ার পরেও নানা অজুহাতে তাদের বাদ দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। নাম তালিকাভূক্তির জন্য প্রতিজনের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হয়েছে বলে ভূক্তভোগীদের অভিযোগ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রেবিস্তারিত পড়ুন
শনিবার থেকে ছারছীনার শরীফের মাহফিল শুরু
স্বরূপকাঠী প্রতিনিধি : শনিবার থেকে স্বরূপকাঠী’র ছারছীনা দরবার শরীফে মাহফিল শুরু হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে মাগরিববাদ মাহফিলের আনুষ্ঠানিকতা। দরবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব ঐতিহ্যবাহী দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শাহ সুফী মাওলানা নেছারুদ্দীন আহম্মদ (রহ.) এর ৬৫ তম এবং মুজাদ্দিদে জামান শাহ সুফী মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.) এর ২৭তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালেসওয়াব, দরবারের ১২৭তম বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমাইয়াতে হিযবুল্লাহ সম্মেলন এর আনুষ্ঠানিকতা শুরু হবে। ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ছাহেব শুক্রবার এর আনুষ্ঠানিকতা শুরু করবেন। বাংলা ১৪২৩ এর ২৭, ২৮বিস্তারিত পড়ুন
সাবধান! বাচ্চাদের খাবার কিনতে !
ফয়সাল আমিন : বাচ্চারা চকলেট, ওয়েফার, আইস্ক্রিম খেতে ভালবাসে। কিন্তু আজকাল প্রায় দোকানে বিক্রি হচ্ছে মেয়াদ উর্ত্তীন্ন ওয়েফার। জেলা, উপজেলাসহ সব এলাকাতেই বিক্রি হচ্ছে এসব পন্য। তাই নিজেদেরকে এসব পন্য কিনকে সচেতন হতে হবে। বাচ্চাদের খাবার কিনতে দোকানে গেলে অবশ্যই দেখে নিবেন তার মেয়াদ আছে কিনা। হয়ত আপনার ছোট একটি অবহেলা ডেকে আনতে পারে আপনার কোমলমতি শিশুটির বিপদ। নিজে সাবধান হোন, অন্যকেও সাবধান করুন। এমন কোন ঘটনা দেখলে প্রশাসনকে জানান। প্রশাসনকে সহায়তা করুন। তারা আপনার সেবায়ই নিয়োজিত।
বাগেরহাটের পুলিশের বিশেষ অভিযানে ২৬ মাদক ব্যবসায়ীসহ আটক ৪৩
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ২৬ জন মাদক ব্যবসায়ী রয়েছে এবং এদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকৃতদের মধ্যে বাগেরহাট সদরে ১২, ফকিরহাটে ৫, মোড়েলগঞ্জে ৪, চিতলমারীতে ২, কচুয়ায় ৩, মোল্লারহাটে ৪ শরণখোলায় ২, রামপালে ৬ এবং মংলা উপজেলায় ৫ জন রয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত : শিপন সভাপতি ও মনি সম্পাদক নির্বাচিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট রেল রোড চত্বরে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এ সময় সম্মেলনে আগত জেলা কৃষক লীগের হাজার হাজার নেতাকর্মী ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে সম্মেলনস্থল মুখোরিত করে তোলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজুবুল হক নজু’র পরিচালনায়বিস্তারিত পড়ুন
চিতলমারীতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে হামলা : নারীসহ আহত ১৫
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জের ধরে বিয়ে বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে হামলা চালিয়ে নারীসহ অন্তত ১৫ জনকে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীরা বসতবাড়ি ও বিয়ের প্যান্ডেল ভাংচুর করে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহতরা হলেন, চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের শেখ ইদ্রিস আলী (৬০), মছিরণ নেছা (৪০),বিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাদক বিক্রি ও সেবন : দুই জনকে কারাদন্ড
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে নারীসহ দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদরের ডেমা এলাকার রাজু সরদারের স্ত্রী তানজিলা বেগম (২৮) ও যাত্রাপুর এলাকার প্রয়াত আক্কেল মৃধার ছেলে তাইজুল ইসলাম (৪১)। আদালত সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমা গ্রামে অভিযান চালিয়ে ৭ পুড়িয়া গাঁজাসহ তানজিলা বেগম এবং গাঁজা সেবনকালে যাত্রাপুর বাজার থেকে তাইজুলকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য বিক্রি ও সংরক্ষনের দায়ে তানজিলা বেগমকে ৬ মাসবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মা ও মেয়েকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় পারিবারিক কহলের জের ধরে এক পরিবারের মা ও মেয়েকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। বুধবার গভীর রাতে মংলা উপজেলার শহরতলীর জয়বাংলার নতুন কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে মংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের পারিবারিক সূত্র জানায়, জয়বাংলার বাসিন্দা সোহরাব মোল্লার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কোন্দল চলে আসছিল। তার জের ধরে তার বেয়াই মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া গ্রামের আবুল বাশারের নেতৃত্বে ৭/৮ ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী সোহরাব মোল্লার বসত ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। একবিস্তারিত পড়ুন
হিন্দু সম্প্রদায়ের জমির উপর ইটভাটা নির্মাণ : পাইকগাছায় যমুনা ব্রিকস’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় এলাকার হিন্দু সম্প্রদায়ের জমির উপর জোরপূর্বক ইটভাটা নির্মাণ করার অভিযোগে যমুনা ব্রিকস এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সাধারণ সভায় মাহমুদকাটী এলাকার অর্ধশতাধিক নারী ও পুরুষ উপস্থিত হয়ে যমুনা ব্রিকস এর বিরুদ্ধে নিজেদের বসতবাড়ী ও ফসলী জমির উপর জোরপূর্বক ইটভাটা নির্মাণের অভিযোগ আনেন। এ সময় সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক এবং উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ শোনেন। অভিযোগ শোনার পরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীখোলা ১৬নং পল্লী সমাজের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ইউপি সদস্য রমেছা বেগম, প্রধান শিক্ষক এমএম আশরাফ হোসেন, প্রভাষক মশিয়ার রহমান, শিক্ষক হাফিজুর রহমান, অঞ্জনা বালা সরদার, মহাসিন আজম, সুপ্রিয়া রায়, জেসমিন আরা, ফেরদাউস, কামরুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ফিল্ড অর্গানাইজার রহিমা খাতুন, ইউপি সচিব ফারুক হোসেন, উদ্যোক্তা আসাফুর রহমানসহ পল্লী সমাজের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
