Thursday, March 9th, 2017
পাইকগাছায় জাতীয় শিশু ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট স ম বাবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তনবিস্তারিত পড়ুন
পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গত ১ মার্চ চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিলর নির্বাচনে সর্বোচ্চ ভোট পায় ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র আশিক বিল্লাহ। নির্বাচন বিধি মোতাবেক আশিক সর্বোচ্চ ভোট পেলেও ফলাফল ঘোষণার সময় প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায় আশিকের নাম বাদ দিয়ে নিজের অনুগত ছাত্রকে প্রধান কাউন্সিলর হিসেবে নাম ঘোষণা করেন। এ ব্যাপারে আশিক বিল্লাহর অভিভাবক জিএম মঈদ প্রধান শিক্ষকের কার্যালয়ে গিয়ে অনিয়মের বিষয়টিবিস্তারিত পড়ুন
ক্রিকেটের আইনে যেসব পরিবর্তন আসছে
ক্রীড়া ডেস্ক : ক্রিকেটে আসছে নতুন কিছু নিয়ম। নতুন সেই নিয়মগুলো শিগগিরই চালু করা হবে বলে ঘোষণা দিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এক নজরে দেখা নেওয়া যাক সেই নিয়মগুলো ঃ * ব্যাটের আকার ছোট করা হবে। প্রয়োজনে ‘ব্যাট গজ’ দিয়ে মেপে দেখা হবে ব্যাট। এই নিয়ম অনুযায়ী ব্যাটের প্রস্থ ১০৮ মিলিমিটারের (৪.২৫ ইঞ্চি) বেশি হতে পারবে না। সর্বোচ্চ ৬৭ মিলিমিটার পুরু হতে পারবে কোনো ব্যাট। আর কিনারা হবে ৪০ মিলিমিটার। * অতিরিক্ত আবেদন আর আম্পায়ারর সিদ্ধান্তের বিরোধিতা করলে সতর্ক করে দেওয়া হবে খেলোয়াড়দের। একই অপরাধ দ্বিতীয়বার করলেবিস্তারিত পড়ুন
