প্রধান সূচি

নাজিরপুরে ছাত্রদল নেতা ছোট্ট’র স্বরণে মিলাদ ও আলোচনা সভা

নাজিরপুর প্রতিনিধি :

নাজিরপুরের ছাত্রদল নেতা শামসুল হক ছোট্ট’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন।

উপজেলা সদরের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, নজরুল ইসলাম খান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহম্মেদ বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক এসকে নোমান, জেসমিন আক্তার জুই প্রমুখ।

পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় সরকার দলীয় ক্যাডাররা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক ছোট্টকে।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial