ইন্দুরকানীতে আন্তর্র্জাতিক নারী দিবস পালিত
ইন্দুরকানী প্রতিনিধি :
জেলার ইন্দুরকানী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের প্রধান সড়কে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা হল রুমে ইউএনও মোঃ নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা আজীম, অধ্যক্ষ মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ওসি তদন্ত মোঃ হাসনাইন পারভেজ, আওয়ামী লীগ নেতা মাহামুদূল হক দুলাল, গিসাস উদ্দিন সেলিম, অধ্যক্ষ শাহ-আলম, দিলরুবা মিলন, জেপি নেতা কাওছার আহমেদ দুলাল, রুপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় মিথ্যা মামলা ও অসত্য সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মানবতা বিরোধী অপরাধ পটুয়াখালীর পাঁচজনের বিচার শুরু »
