স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতবাড়ি ভষ্মীভুত হয়েছে। শনিবার বেলা ২ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, শনিবার দুপুরের পর উপজেলার সুটিয়াকাঠি গ্রামের আবদুর রশিদ মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আব্দুর রশিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ শাহিন, মোঃ দুলাল মিয়া, আব্দুল হালিমের বসতঘরসহ আসবাবপত্র সম্পুর্ন পুড়ে যায়। এছাড়াও লাল মিয়া ও সালেকের বসতঘর আংশিক পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারসূত্রেও জানা গেছে।
খবর পেয়ে স্বরূপকাঠির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে জানা গেছে।
