Saturday, March 4th, 2017
জঙ্গিবাদ ঠেকাতে মা-বোনদের ভূমিকা রাখতে হবে … প্রধানমন্ত্রী
ঢাকা অফিস : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে এখন নতুন একটি উপসর্গ যুক্ত হয়েছে সেটা হলো জঙ্গিবাদ। একটি পরিবার যদি সচেতন থাকে, মা-বোনেরা যদি সচেতন থাকেন তাহলে সে পরিবার থেকে কখনও কেউ জঙ্গি হতে পারে না। তিনি বলেন, ছেলে বা মেয়েকে শুধু টাকা দিলেই হবে না। তাদের খোঁজ-খবর নিতে হবে। তাদেরকে ভালোবাসা-আদর দিয়ে মানুষ করলে তারা কখনও জঙ্গি হতে পারে না। আজশনিবার মহিলা আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত
কন্ঠ রিপোর্ট : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত শিক্ষক মৃনাল কান্তি সিকদার মিন্টুরকে। শিক্ষক কতৃক যৌন লালশার শিকার হয়ে এ ঘটনার প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ শনিবার দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহআলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টদের এক সভায় ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মৃনাল কান্তিকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর উক্তবিস্তারিত পড়ুন
পাইকগাছায় হাজারও মানুষের ভালবাসায় সিক্ত এমপি নূরুল হক
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হাজারও মানুষের ভালবাসায় সিক্ত হলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক। স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট শেখ মোঃ নুরুল হকের একান্ত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ জাতীয়করণ ঘোষণা করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার সকালে কলেজের পক্ষ থেকে এমপি নুরুল হককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তি ও পুর্নমিলনী উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১০ টার দিকে এমপি নূরুল হক খুলনা থেকে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর শাপলা চত্বর এলাকায় পৌছালে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ সর্বস্তরেরবিস্তারিত পড়ুন
পাইকগাছা কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান
পাইকগাছা প্রতিনিধি : বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ৫০ বছরপূর্তি, সুবর্ণ জয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে গোটা ক্যাম্পাস এলাকা সাজানো হয় বর্ণিল সাজে, আলোক সজ্জায় সজ্জিত করা হয় প্রধান ফটক ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহ। শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে সমবেত হয় ১৯৬৭ সাল থেকে অদ্যাবধি প্রায় অর্ধশত ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বিভিন্ন ব্যাচের শত শত শিক্ষার্থীরা কলেজ জীবনের সহপাঠি একে অপরকে পেয়ে মেতে ওঠেন আনন্দ উল্লাসে। পুরাতন শিক্ষার্থীদের আনন্দ আরবিস্তারিত পড়ুন
পাইকগাছায় সড়কের ধুলোয় জনস্বাস্থ্য হুমকির মুখে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : ভাঙ্গাচুরা খানা-খন্দে ভরা পাইকগাছার প্রধান সড়ক ধুলোর সড়কে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার ইট, খোয়া, পাথর, উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে এবড়ো-থেবড়ো হয়ে পড়েছে। রাস্তার গর্তের মাটি, ইটের গুড়ো, ধুলোবালিতে ধুলোময় হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন পরিবহন, বাস-ট্রাক, ছোট যানবাহনসহ অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত যানবাহন চলাচল করায় সারাদিন সড়কের ধুলো উড়ছে। সড়কের ধুলোয় পথচারী, যাত্রীসহ সাধারণ মানুষ দূর্ভোগের শিকার হচ্ছেন। সড়কের দু’পাশের বাড়ী ঘর, দোকানপাট, সবুজ বৃক্ষ, ফসল ও সবজি ক্ষেত ধুলোয় বর্ণহীন হয়ে পড়েছে। একই সাথেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৭ বসতঘর পুড়ে ছাই
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি বসতবাড়ি ভষ্মীভুত হয়েছে। শনিবার বেলা ২ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন। এলাকাবাসি সুত্রে জানাগেছে, শনিবার দুপুরের পর উপজেলার সুটিয়াকাঠি গ্রামের আবদুর রশিদ মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় আব্দুর রশিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ শাহিন, মোঃ দুলাল মিয়া, আব্দুল হালিমের বসতঘরসহ আসবাবপত্র সম্পুর্ন পুড়ে যায়। এছাড়াও লাল মিয়া ও সালেকের বসতঘরবিস্তারিত পড়ুন
চিতলমারীতে ঘেরে বিষ প্রয়োগ : হুমকিতে চিংড়ি চাষ
প্রদীপ মন্ডল, চিতলমারী : মাছের ভান্ডারখ্যাত বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। প্রতিনিয়ত উপজেলার কোন না কোন এলাকায় ঘটছে বিশ প্রয়োগের ঘটনা। চিংড়ির দরপতন, পোনা ও খাবারের মূল্য বৃদ্ধিতে এমনিতেই চিংড়ি চাষে খরচের টাকা ঘরে তুলতে পারছেনা চাষি। এরপর বিশ প্রয়োগের ঘটনায় চাষিদের মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। ফলে এ অঞ্চলে চিংড়ি চাষ এখন হুমকিতে। থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাটরপাড়া গ্রামের রবীন বসুর চিংড়ি ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ সময় পার্শবর্তী ঘেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ডাকাত গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বরিশাল থেকে আন্তঃ বিভাগীয় ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতের ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে গত বৃহস্পতিবার ভোররাতে বরিশাল ও পিরোজপুর পুলিশের যৌথ অভিযানে বরিশালের কাউনিয়া এলাকা থেকে মোহাম্মদ সেলিম হাওলাদার ওরফে কাটার সেলিম নামের ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান এক প্রেসব্রিফিং এ ডাকাত গ্রেফতারের খবর জানান। এ সময় তিনি বলেন, ২৭ ফেব্রুয়ারি রাত ২টার দিকে পৌরসভার মুক্তারকাঠী (বাইপাস) এলাকার আব্দুল জব্বারের ঘরের গ্রীল কেটে ৭/৮ জনেরবিস্তারিত পড়ুন
