সাবেরা সুলতানা পিরোজপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা সদরের সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা এ বছর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট জেলা কমিটি গত শুক্রবার তাকে এ স্বীকৃতি প্রদান করেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার রমেস চন্দ্র বিশ্বাস জানান, গত ২৪ ফেব্রুয়ারী জেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাবেরা সুলতানাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।ইতিমধ্যে নির্বাচিতদের তথ্যাদি বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশালে বিভাগীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাবেরা ২০১৬ সালে ইন্দুরকানি উপজেলা এবং ২০০৩ সালে সদর উপজেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১০ বছর ধরে ইন্দুরকানি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, প্রাথমিক শিক্ষা কমিটি, কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন কমিটির সদস্য ছাড়াও বাংলাদেশ স্কাউটিং এর সাথে যুক্ত। অতীতে স্কাউটের বরিশাল বিভাগীয় উপ-কমিশনার, ইন্দুরকানি কমিটির কমিশনার ছিলেন।
তিনি নারী নেত্রী হিসাবে পিরোজপুর জেলা মহিলা পরিষদের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।
