প্রধান সূচি

বাগেরহাটে আশ্রায়ন প্রকল্পে আগুন : ১০ বসতবাড়ী ভষ্মিভূত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকির ডাঙ্গা আশ্রায়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ী সম্পূর্ণ ভূষ্মিভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশ্রায়ন প্রকল্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যায় আশ্রয়নের একটি বাড়ি বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটি ঘরে। দমকল বাহিনীর কর্মীরা কাজ শুরুর পর রাত সোয়া ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগেই আগুনে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আহম্মদ শেখ, জিহাদ শেখ, আবদুল্লা শেখ, বাচ্চু গাজী, জয়নাব বেগম, সোহরাব শেখ, রোবে বেগম, ইউনুশ শেখ, তাহের আলী ও মুরাদ শেখ।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল বলেন, আগ্নিকান্ডে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। কেউই ঘর থেকে কোন মালামাল বের করতে পারেনি। তবে আগুনের ঘটনার কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্থরা সবাই দরিদ্র। ভূমিহীনদের জন্য সরকারের আশ্রায়ন প্রকল্পের আওতায় এখানে তাদের পূনবাসন করা হয়েছিল।

ক্ষতিগ্রস্থদের সহায়তায় তাৎক্ষণিক ২০টি কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সহায়তার জন্য জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial