চিতলমারী তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠিত : রেজাউল আহবায়ক ও মনিরুল সদস্য সচিব

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারী উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে শহরের স্টেডিয়ামের সামনে জেলা তাঁতীলীগের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রেজাউল শেখকে আহবায়ক ও মনিরুল খানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট চিতলমারী উপজেলা তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগ নেতা লিটু দাস, মোঃ ফিরোজ হোসেন শুভ, শাহনাজ পারভিন মুক্ত, রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
Please follow and like us:
« বাগেরহাটে আশ্রায়ন প্রকল্পে আগুন : ১০ বসতবাড়ী ভষ্মিভূত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ৬শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ »
