প্রধান সূচি

শাওনকে হত্যার হুমকি : থানায় জিডি

কন্ঠ ডেস্ক :
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১১৮৪।
শাওন জানান, বান্টি মীর নামের এক ব্যক্তি গতকয়েক দিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন।
জানা গেছে, বান্টি মীর নামক এই ব্যক্তিটি যুক্তরাষ্ট্র প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমাকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য পোস্ট করছেন তিনি।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial