প্রধান সূচি

Friday, February 24th, 2017

 

কচুয়ায় ইয়াবাসহ আটক-১

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহীন হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করেছে। আটক শাহীন উপজেলার দোবাড়িয়া গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর চার রাস্তার মোড় এলাকা থেকে শাহীনকে আটক করা হয়েছে। এসময়ে তার পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলয়েট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


শাওনকে হত্যার হুমকি : থানায় জিডি

কন্ঠ ডেস্ক : প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর ১১৮৪। শাওন জানান, বান্টি মীর নামের এক ব্যক্তি গতকয়েক দিন ধরে আমার ব্যাপারে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন। এমনকি আমাকে জীবননাশেরও হুমকি দিয়েছেন। জানা গেছে, বান্টি মীর নামক এই ব্যক্তিটি যুক্তরাষ্ট্র প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমাকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য পোস্ট করছেন তিনি।


কচুয়ায় অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে ছাই

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় দোকান ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার টেংরাখালী নতুন বাজারের হাফিজুল শেখের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে হাফিজুলের চায়ের দোকান সম্পুর্ন পুড়ে গেছে। এছাড়া মানসুর নামে অপর এক ব্যবসায়ীর একটি দোকান আংশিক পুড়ে যায়। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে কচুয়া থানার ওসি মোঃ কবিরুল ইসলাম জানান।


নাজিরপুরে ৩ সহযোগীসহ মাদক স¤্রাট হাকিম গ্রেফতার

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে মাদক স¤্রাট হাকিম হাওলাদারকে ৩ সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। মামলা সূত্রে জানা যায়, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের তিনটি টিম বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়কালে উপজেলার চালিতাবাড়ী এলাকা থেকে ভাইজোড়া গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে আরিফ শেখ (২২)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় এবং উপজেলার দীর্ঘা ইউনিয়নের গজালিয়া এলাকা থেকে উত্তর লেবুজিলবুনিয়া গ্রামের মুত নুর হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আম বাগান মুকুলে ভরে গেছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : শীতের শেষে ফাগুনে হাওয়ায় আম গাছের পল্লবে পল্লবে মুকুলে ভরে গেছে। সোনালি হলুদ রঙের মুকুলে ঢেকে গেছে গাছ। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। বাগান জুড়ে শুধু মৌমাছির গুঞ্জন। গাছে গাছে মুকুলের এ সৌন্দর্য আর মৌমাছির গুন গুন শব্দে সবার মন হারায়। মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করে। আর এতে পরাগায়ন হচ্ছে ফুলের। প্রত্যাশিত ফলনের আশায় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। কোথাও কোথাও এখনই আগাম বাগান কিনে রেখেছে ব্যবসায়ীরা। এ বছর পাইকগাছা উপজেলার আম গাছে মুকুল কিছুটা দেরিতে এসেছে। আম চাষী গাছেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বেগুন চাষে কৃষক জয়নাল লাখপতি

এস.এম. আকাশ, মঠবাড়িয়া থেকে : পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর সোনাখালী গ্রামের ষাটোর্ধ বয়সী কৃষক মোঃ জয়নাল আবেদীন জমাদ্দার উন্নত দেশী জাতের বেগুন চাষ করে সফলতা অর্জন করেছেন। তিনি এক একর পতিত জমিতে শুধু মাত্র থোক বিলাসী বেগুন চাষ করে দারিদ্র মোচন করেছেন। কৃষক জয়নাল আবেদীন জানান, স্থানীয় কৃষি অফিসের পরামর্শে এক একর জমিতে ২৫ হাজার টাকা ব্যয়ে দেশী উন্নত জাতের বেগুন থোক বিলাসী আবাদ করেন। সারা বছর জুড়ে এ বেগুনের ফলন ফলে থোকায় থোকায়। বাজারে চাহিদাও প্রচুর। তিনি বছরে এই বেগুন আবাদ করে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আয় করছেন।বিস্তারিত পড়ুন


শংকরপাশায় ব্রান্ডিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে শংকরপাশায় “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ” ব্রান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা গ্রামের মোঃ মিজান কাজীর বাড়ীতে উঠান বৈঠক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ ১০টি বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদেরবিস্তারিত পড়ুন


খুলনায় বন্দুকযুদ্ধে নিহত-১

খুলনা অফিস : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে হরিণটানা থানার শৈলমারী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জিয়ার বিরুদ্ধে থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে জিয়া তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। টহল পুলিশ তাদের পিছু নিলে জিয়া ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়া। এদিকে, খুলনা আইনজীবী সমিতির একটি সূত্র জানায়, একটি মারামারির ঘটনায়বিস্তারিত পড়ুন


জয়শংকরের ঢাকা ত্যাগ

কন্ঠ ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শংকর বাংলাদেশে তার ২০ ঘন্টার ঝটিকা সফর  শেষে শুক্রবার সকালে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরে আমন্ত্রণ জানাতে এবং দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দ্বি-পক্ষীয় পর্যালোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৃহস্পতিবার বিকেলে জয়শংকর বৈঠক করেন। খবর বাসসের। সফরকালে ভারতীয় পররাষ্ট্র সচিব জয়শংকর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করেন। এরপর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে আগামী এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চুড়ান্ত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন


বলয়গ্রাস সূর্যগ্রহণ রবিবার

কন্ঠ ডেস্ক : আগামী রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটি শুরু হবে এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে। খবর বাসসের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার জানিয়েছে, গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট ০৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে ০০ সেকেন্ডে। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ হবে ঐদিন চিলির হুয়ানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial