প্রধান সূচি

Friday, February 24th, 2017

 

অবশেষে মুক্তি পাচ্ছে ‘কামসূত্র থ্রি ডি’

কন্ঠ ডেস্ক : তিন বছর আগে শুটিং শেষ হয়েছে। কিন্তু মুক্তি পায়নি ‘কামসূত্র থ্রি ডি’। বরং বিতর্কের কারণে এই ক’বছরে একাধিকবার শিরোনামে এসেছে ছবিটি। তবে এবার বাধা কাটল। সূত্রের খবর, ২০১৭-এর মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। এই ছবির পরিচালক রূপেশ পাল জানান, ছবিটা এ বছরের মাঝামাঝি মুক্তি পাবে। অ্যানিমেশন অনেক ধরনের কাজ হয়েছে এই পর্বে। ফলে কাজ শেষ করতে অনেক সময় লাগল। এতদিন ধরে ছবিটা রিলিজ না হওয়ায় টাকার অঙ্কে ক্ষতি তো হয়েছেই। পাশাপাশি বিভিন্ন বিতর্ক আমাদের ওপর খুব খারাপ প্রভাব ফেলেছে। রূপেশ আরও জানিয়েছেন, এতদিন পর্যন্ত ছবিটা কী নিয়ে সেবিস্তারিত পড়ুন


দীর্ঘদিন পর জেলা পরিষদে ওপেন লটারী

ষ্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর পিরোজপুর জেলা পরিষদে বৃহস্পতিবার ওপেন লটারীর মাধ্যমে উন্নয়নমূলক কাজের জন্য ঠিকাদার নির্বাচন করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদের উন্নয়নমুলক কাজের জন্য ঠিকাদার নির্বাচনে স্বচ্ছতা আনার লক্ষে এ ওপেন লটারীর আয়োজন করেন। জেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমাদানকারী শতাধিক ঠিকাদারের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে লটারী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম সুমন, উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ মোঃ মোশারেফ হোসেনসহ জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন


শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

ষ্টাফ রিপোর্টার : “ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আর তাদের সুস্থ ও সুন্দর জীবন বিনির্মানে বাল্য বিবাহ রোধ করবো এবং গড়ে তুলবো সামাজিক আন্দোলন” এই শপথ পাঠের মধ্যদিয়ে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন’র সভাপতিত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় আনুষ্টানিকভাবে এ ঘোষনা দেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় তিনি বলেন, আজ থেকে পিরোজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হলো। এই ঘোষনার মাধ্যমে এ উপজেলায় আর কোন বাল্য বিয়ে হতে দেয়া হবেনা। যারা বাল্য বিয়ের সঙ্গেবিস্তারিত পড়ুন


বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ। উক্ত অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন এলাকার বিবাহ রেজিষ্ট্রার, ইমাম ও হিন্দু ধর্মীয় পুরোহিতগণ প্রশিক্ষন গ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি শাখার প্রকল্প কর্মকর্তা এডুয়ার্ড কে এইচ বাবুল, শিশু সুরক্ষা কর্মকর্তা ম্যাথিল্ডা ম্যান্ডেজ, দুর্যোগ ব্যবস্থ্যাপনাবিস্তারিত পড়ুন


কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

কাউখালী প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাউখালী উপজেলায় ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা  থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থীরাই। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। এরপর ভোটের দিন  গোপন ব্যালট পেপার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিষ্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট  দেয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে গিয়ে বিপাকে উপ-পরিচালক : জীবন নাশের হুমকী

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে গিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক উত্তম কুমার দেব। দালাল এবং তাদের প্রশ্রয়দাতা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কতিপয় নেতা-কর্মীর অব্যহত হুমকি ও ভয়ভীতি প্রদানের কারণে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন উপ-পরিচালক। এ বিষয়ে তিনি একাধিকবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পাসপোর্ট ও বর্হিগমন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারী বিকেলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কতিপয় নেকা-কর্মী শহরের পাড়েরহাট সড়কস্থ পাসপোর্ট অফিসে গিয়ে উপ-পরিচালক উত্তম কুমার দেবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে জেলাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial