প্রধান সূচি

নাজিরপুরে ৩ সহযোগীসহ মাদক স¤্রাট হাকিম গ্রেফতার

নাজিরপুর প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে মাদক স¤্রাট হাকিম হাওলাদারকে ৩ সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার নাজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের তিনটি টিম বৃহস্পতিবার গভীর রাতে থানা এলাকার মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়কালে উপজেলার চালিতাবাড়ী এলাকা থেকে ভাইজোড়া গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে আরিফ শেখ (২২)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় এবং উপজেলার দীর্ঘা ইউনিয়নের গজালিয়া এলাকা থেকে উত্তর লেবুজিলবুনিয়া গ্রামের মুত নুর হোসেনের ছেলে মাদক স¤্রাট হাকিম হাওলাদারসহ হাকিম হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার (২০) ও গজালিয়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে জাহিদুল ইসলামকে (২৯) ৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, আটক সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial