প্রধান সূচি

মাছ ধরার ট্রলারে মিলল ভারতীয় শাড়ি-লুঙ্গি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান এর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং দেশ গঠনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের অসামান্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।মিলাদ শেষে বিশেষ মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদাবিস্তারিত পড়ুন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial