প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে নির্বাচিত

ইন্দুরকানীতে উপজেলা পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নাসরিন আক্তার নির্বাচিত হয়েছে। উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য পদে উপজেলার পাড়েরহাট, বালিপাড়া ও পত্তাশী ৩টি ইউনিয়নের সংরক্ষিত ৯ জন মহিলা সদস্যদের মধ্যে পত্তাশী ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন আক্তার প্রার্থী হন। এ পদে অন্যকোন প্রার্থী প্রতিদ্বন্দিতা না করায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় রিটার্নিং অফিসার বিজয়ী ঘোষণা করেন।

গত ২১ জানুয়ারী মোঃ রোকনুজ্জামান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ-নির্বাচন ২০১৮ স্বাক্ষরিত একটি চিঠিতে তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগে গত ১৬ জানুয়ারী এ পদে মনোয়ন দাখিলের শেষ দিন ও ১৭ জানুয়ারী প্রত্যাহারের দিন ধার্যছিল। কিন্তু অন্যকোন প্রার্থী না থাকায় নির্বাচনের আগেই তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আগামী ২৯ জানুয়ারী সারাদেশে এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial