প্রধান সূচি

ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইন্দুরকানীতে প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ চর খোলপটুয়া আবাসন প্রকল্পে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ইউছুব আলী জোমাদ্দার, ইউপি সদস্য মো. আব্দুল হাই জোমাদ্দার, আবুল হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক গাজী আবুল কালাম, সাংবাদিক দিবাকর দত্ত পুলিন, আ. আলিম স্বপন, মো. রাকিবুল ইসলাম প্রমুখ

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial