প্রধান সূচি

সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানের দাফন সম্পন্ন

হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে সাবেক মন্ত্রী এম. মতিউর রহমানকে শনিবার সন্ধ্যায় পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। দুপুর সাড়ে ৩ টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তার মরদেহ কাউখালীতে পৌঁছে।

পরে কাউখালী সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজা ময়দানে শোকার্ত মানুষের ঢল নামে। জানাজায় মন্ত্রী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, কাউখালী শহরের ব্যবসায়ী, আইনজীবীসহ কয়েক হাজার মানুষ তাদের দীর্ঘদিনের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে সকাল থেকে সরকারী বালক বিদ্যালয় মাঠে জড়ো হন।

জানাজার আগে বক্তব্য রাখেন, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্না, কাউখালী উপজেলা চেয়ারম্যান  এস. এম. আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মাহামুদ রহমান হাসান, মেজ ছেলে ডা. মাসুদ আহম্মেদ।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ন-আহবায়ক এডভোকেট আব্দুল জলিল, বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াজুল কবীর ।

বিকেলে জয়কুল গ্রামে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়

এর আগে মতিউর রহমানের প্রতিষ্ঠিত কাউখালী মহাবিদ্যালয়ে তার মরদেহ নেয়া হলে ছাত্র ও শিক্ষকরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে এম. মতিউর রহমানের প্রথম জানাজা গত ১১ নভেম্বর দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং শুক্রবার বাদ জুম্মা ঢাকার গুলশান আজাদ মসজিদে দি¦তীয় জানাজা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ¦ এম. মতিউর রহমান(৯৬) গত মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে এম. মতিউর রহমান দুই ছেলে পাঁচ মেয়ে রেখে গেছেন।

তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসনের ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial