প্রধান সূচি

ইন্দুরকানী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিবসটি উপলেেক্ষ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যলয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষে হয়।

পরে এখানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ খালেক গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ. এম বজলুর রহমান মিন্টু, বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ. এম শাহীন  হাওলাদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির, বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক আঃ রশিদ, পারভেজ হাওলাদার, আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিপন, মোঃ ইলিয়াছ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুবকর ছিদ্দিক লাভলু, শ্রী লিটন হালদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম লিটন সহ পাড়েরহাট, পত্তাশী ও বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial