কাউখালী উপজেলা যুবলীগের আহবায়ক গ্রেফতার
পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সহযোগী সংগঠন যুবলীগের লীগের উপজেলা আহবায়ক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে কাউখালী থানায় ২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান চূড়ান্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে ১৫ আগস্টের পোস্টার লাগানোর অভিযোগে গ্রেফতার-১ »
