পিরোজপুরের কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
কাউখালীতে ২০ পিস ইয়াবাসহ যুবরাজ খান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবরাজ খান একই এলাকার সেকেন্দার খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবরাজ খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে কাউখালী থানার পুলিশ যুবরাজকে ইয়াবাসহ আটক করে। এ সময় তার সাথে থাকা অপর সঙ্গীরা পালিয়ে যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে।
Please follow and like us:
« মোংলায় নদীতে পড়ে লাইটার জাহাজের কর্মচারী নিখোঁজ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান »
