প্রধান সূচি

কাউখালীতে বেহুন্দি জাল উদ্ধার

কাউখালীর কচাঁ নদীতে অভিযান চালিয়ে দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কাউখালী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ এর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর উপস্থিতিতে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান করা হয়। তিনি বলেন, নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদ এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নদ-নদী থেকে নিষিদ্ধ এসব জাল নির্মূল করতে তারা কাজ করছে। এরই অংশ হিসেবে আজ উপজেলার পাঙ্গাসিয়া এলাকা থেকে ২টি বেহুদি জাল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial