প্রধান সূচি

Tuesday, April 8th, 2025

 

কাউখালীতে বেহুন্দি জাল উদ্ধার

কাউখালীর কচাঁ নদীতে অভিযান চালিয়ে দুটি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কাউখালী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ এর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর উপস্থিতিতে জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান করা হয়। তিনি বলেন, নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদ এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে নদ-নদী থেকে নিষিদ্ধ এসব জাল নির্মূল করতে তারা কাজ করছে। এরই অংশ হিসেবে আজ উপজেলার পাঙ্গাসিয়া এলাকা থেকে ২টি বেহুদি জাল জব্দ করাবিস্তারিত পড়ুন


কাউখালীতে তাতী লীগ ও মৎস্যজীবী লীগের নেতা গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাফিজুর সুমন ও জেলা তাতী লীগের সদস্য সচিব মিজানুর রহমানক গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কাউখালী শহর থেকে মোস্তাফিজুর সুমনকে এবং বেকুটিয়া থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পিরোজপুর তাদের আদালতে পাঠানো হয়েছে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান জানান, গ্রেফতারকৃত মিজান ও সুমনের বিরুদ্ধে কাউখালী থানায় নাশকতার মামলা রয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial