প্রধান সূচি

শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল : কাজী রওনাকুল ইসলাম টিপু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, একটা দল ছিল যারা এক সময় মুসলিম লীগ ছিল, আওয়ামী লীগ হয়েছে। সে আওয়ামী লীগ থেকে বাকশাল হয়েছে। আবার বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছে। একটা নির্যাতিত সরকারে রূপান্তরিত হয়েছে। তারা বিশে^ নির্যাতিত সরকারের মধ্যে এক নাম্বার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে নিকৃষ্ট দলের প্রধানমন্ত্রী ছিল। সেই নিকৃষ্ট জালিম প্রধানমন্ত্রীকে এ দেশের ছাত্র-জনতা দেশে থেকে বিদায় করে দিয়েছে। তারা ভারতে পালিয়ে আছে।
শনিবার ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে পৌর অডিটোরিয়ামে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে, যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা সম্ভব হবে।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেন আকনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মো. সুমন হাওলাদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নুরুল ইমান বাবুল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial