প্রধান সূচি

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে মুদি, মাছ বাজার ও সবজি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। অতিরিক্ত দাম রাখা, মূল্য তালিকা না টানানোসহ নানা অভিযোনে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
গতকাল শুক্রবার সকালে উপজেলার কাউখালী দক্ষিন বাজারে বিভিন্ন মুদি দোকান ও হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ও বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার দক্ষিন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দক্ষিন বাজারের সরল ষ্টোরকে ২ হাজার টাকা এবং মহিউদ্দিন ষ্টোরকে ২ হাজার টাকা, পান্না হোটেলকে ১ হাজার টাকা এবং দুলাল হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে বাজারের অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে চলে যান।
অপরদিকে, শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা প্রশাসন বাজারে অভিযান চালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান চালানো হয় দক্ষিণ বাজারে দুটি প্রতিষ্ঠানে। এ সময় এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial