পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর পরিষদ কাউখালী শাখার কার্যালয় উদ্বোধন
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর কাউখালী উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে মানিক মিয়া কিন্ডার গার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের কাউখালি শাখার উদ্বোধন করেন কাউখালি উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালি উপজেলার সভাপতি সার্জেন্ট (অব:) মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব:) মো. নুরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব:) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক (অব:) মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব:) মো. আউয়াল, কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মো. সোলায়মান, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান।
