প্রধান সূচি

উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপ

কাউখালী ও নেছারাবাদে ২২ প্রার্থী মাঠে

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পিরোজপুর জেলার কাউখালী এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তবে এ দুই উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী কেউই প্রার্থীতা প্রত্যাহার করেন নি। এ দুই উপজেলায় ২২ প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন।
পিরোজপুরের কাউখালী উপজেলায় ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, মনিরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ^জিৎ পাল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফরিদুল আলম খান।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ, জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী জাতীয় ছাত্রসমাজের সভাপতি মো. শামীম হোসেন, যুবলীগ নেতা পার্থ প্রতিম সমদ্দার ও মো. মাছুম বিল্লাহ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- ফাতেমা ইয়াসমিন, জাতীয় পার্টির (জেপি) সমার্থিত প্রার্থী মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সীমা আক্তার।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সাবেক উপজেলা চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম এবং বর্তমান ভাইস চেয়ারম্যান রনি দত্ত।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন মো. শফিকুর রহমান, মো. শহিদুল ইসলাম মিন্টু, শিশির কর্মকার, সোহাগ মিয়া এবং রাজিব সেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এবং তুলি মন্ডল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial