পিরোজপুর-২ আসন
ভোট গ্রহন ও ফলাফল ঘোষণা নিয়ে ছড়ানো হচ্ছে গুজব : স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে বলে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজের (ঈগল প্রতীক) পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার ও পিরোজপুর জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট আবদুল্লাহ আল মাসুদ বুধবার একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব জাতীয় পার্টি-জেপি প্রার্থী আনোয়ার হেসেনের (নৌকা প্রতীক) পক্ষ নির্বাচনী এলাকায় গুজব ছড়ানো হচ্ছে যে, ‘ ৭ জানুয়ারী ভোটের দিন তাদের (নৌকা মার্কা) কর্মী ছাড়া অন্য কোন এজেন্ট বা ভোটারকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া তাদের (নৌকা) কর্মীরা আরও বলে যে- ভোট কেন্দ্র থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে না, ফলাফল ঘোষণা করা হবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে।’
অভিযোগে আরও বরা হয় এসব গুজব ছড়িয়ে তারা (নৌকা মার্কা) বোঝাতে চায় যে, প্রশাসন স্ব-উদ্যোগে তাদের (নৌকা মার্কা) প্রার্থীকে বিজয়ী করে দিবে। উক্ত গুজবের বিষয়টি স্বতন্ত্র প্রার্থীর (ঈগল মার্কা) কর্মী-সমর্থকদের জন্য হুমকি স্বরূপ হিসেবে দেখা দিয়েছে।
উক্ত গুজবের বিষয়ে আইন নির্বাচন সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়ার জন্য দাবী জানানো হয়েছে।
