প্রধান সূচি

গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডাল বোঝাই জাহাজ দুর্ঘটনায় পতিত

পিরোজপুরে কাউখালীতে গাবখান চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে এম ভি স্কাই নামের মুসুর ডাল বোঝাই একটি কোষ্টার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের সামনের অংশ ফেটে অর্ধনিমজ্জিত অবস্থায় কাউখালী থানা সংলগ্ন সন্ধ্যা নদীর ডুবো চরে অবস্থায় জরুরি নোঙর করেছে।
বৃহস্পতিবার সকালে কাউখালীর সন্ধ্যা নদীতে নোঙর করা এম.ভি. স্কাই নামের জাহাজটির মাস্টার মো. হান্নান জানান, চট্টগ্রাম থেকে ১৪শ’ টন টিসিবির মসুর ডাল নিয়ে এমভি স্কাই নামের কোষ্টার জাহাজ যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বুধবার রাত ১১টার দিকে গাবখান চ্যানেলের মাঝামাঝি স্থানে কাউখালী প্রান্ত আসা এম.টি রুপসা-১ নামের তেলের ট্যাংকার সাথে জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, কিছুদূর আসার পরে বুঝতে পারেন যে তাদের জাহাজের তলা ফেটে গেছে। পরে স্কাই জাহাজের মাষ্টার জাহাজের ১৬ জন কর্মচারী নিয়ে দ্রæত গতিতে জাহাজটি রাত ১২টার দিকে কাউখালী সন্ধ্যা নদীর লঞ্চ ঘাট এলাকায় অন্য একটি জাহাজের সঙ্গে এসে নোঙর করেন। স্থানীয়রা জানান, চ্যানেল সরু থাকা এবং একই সময় একাধিক জাহাজ প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লাসহ কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাতে গেলেও জাহাজ কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। দুপুরে বরিশাল থেকে বিআইডবিøউটিসির একদল উদ্ধারকারী এসে উদ্ধার কাজে যোগ দেয়।
পরে পিরোজপুরের জেলা প্রশাসন চট্টগ্রামে জাহাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থলে গিয়ে ডাল উদ্ধার করবে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা জানান, জাহাজটিকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে। উদ্ধারের জন্য সকল ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই তিনি গিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরির্দশন করেছেন। তিনি জাহাজ কর্তৃপক্ষ এবং মালামালের মালিক দুই পক্ষের সাথে কথা বলেছেন।
এছাড়া বিআইডবিøউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেওয়া হয়েছে। সব মালামাল নিরাপত্তার সঙ্গে এবং দ্রæত খালাস করে জাহাজটি যেনো ডুবে না যায় ে জন্য ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান জেলা প্রশাসক।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমীনুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial