কাউখালীতে আরজেএমএফ সদস্য ও অংশীজনদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের সাথে উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নাগরিক উদ্যোগের আয়োজনে সয়না রঘুনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহীদা হক, নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাছের মাসুদ প্রমুখ।
বক্তব্য রাখেন, ব্র্যাক লিগ্যাল এইড অফিসার মিঠুন দত্ত, আরজেএমএফ সদস্য নুরুজ্জামান খোকন, মাহফুজা মিলি, রফিকুল ইসলাম, নাছরিন বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সদর নাগরিক উদ্যোগের এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।
