প্রধান সূচি

শিয়ালকাঠী ইউপি সদস্য পদে মনোনয়ন জমা দিলেন তরুন সমাজসেবী শাহীন আকন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তরুন সমাজসেবী মো. শাহীন আকন মনোনয়নপত্র দাখিল করেছেন।
শুক্রবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় ৩নং ওয়ার্ডের (দক্ষিন শিয়ালকাঠী) এলাকার ব্যাংকার মাইনুল ইসলাম হাবিব, সেলিম কাজী, মহারাজ সিকদার, মাইনুল ইসলাম চুন্নু তালুকদার, পলাশ মল্লিক, সাবির সিকদার, রাজিব তালুকদারসহ সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিয়ালকাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাঙ্খিত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে ইউপি নির্বাচনে প্রথমবারের মত প্রতিদ্ধন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইউপি সদস্য প্রার্থী মো. শাহীন আকন। তিনি বলেন, আগামী ১৭ জুলাই শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
উল্লেখ্য, কাউখালীর ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন। ২৫ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৭ জুলাই ভোট গ্রহণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial