কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ ৩ দোকানে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
সোমবার দুপুরে উপজেলার কাউখালীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর উপজেলার দক্ষিন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে মিলন স্টোরকে ৩ হাজার টাকা, সামিউল স্টোরকে ২ হাজার টাকা, মা মিস্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর শুনে বাজারের অধিকাংশ দোকান ব্যবসায়ীরা বন্ধ করে চলে যান।
