প্রধান সূচি

কাউখালীতে সাবেক ভাইস চেয়ারম্যান মিঠু’র মৃত্যুতে দোয়া ও শোক সভা

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মিঠু’র মৃত্যুতে দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভার আয়োজন করে কাউখালী উপজেলা পরিষদ। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সভাপতি আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহামুদ খান খোকন, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা জাতীয় পার্টির (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুদোহা চানঁ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial