কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের তৃর্ণমূল প্রতিনিধি সম্মেলন
পিরোজপুরের কাউখালীতে ইসলামী যুব আন্দোলনের তৃর্ণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের টেম্পুষ্ট্যান্ডস্থ একটি অডিটরিয়ামে ইসলামী যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখার উদ্যোগে তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন কাউখালী উপজেলা শাখার সভাপতি এইচ. এম. হাফিজ উল্লাহ বিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. শেহাব উদ্দিন, জেলা শাখার সেক্রেটারী মনিরুল ইসলাম. ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আল-আমিন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সেক্রেটারী মুফতি তালুকদার তারিক মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মো. আলী হোসেন, মাওলানা রেজাউল করিম, পিরোজপুর জেলা যুব আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান শাওন, মুজাহিদ কমিটির সভাপতি ফজলুর রহমান, আব্দুস সাত্তার প্রমুখ।
