প্রধান সূচি

শত্রুতায় কাটা পড়লো ৭০০ গাছ

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি বিরোধ নিয়ে শত্রুতার জেরে সাত শতাধিক কলা, পেঁপে ও সুপারি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। রবিবার ভোরে উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পত্তাশী গ্রামের অসহায় কৃষক আ. ছত্তারে শেখের ছেলে সাব্বির হোসেনের ৩০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের ছিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদীন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ছিদ্দিক শেখ (৬৫), তার চাচাতো ভাই মাসুদ শেখ (৩৫), বোন আমেনা বেগমসহ (৪০) ১০/১২ জন মিলে সাব্বির হোসেনের লাগানো কলা, পেঁপে ও সুপারী বাগানের সাত শতাধিক গাছ কেটে ফেলেন।
কৃষক সাব্বির হোসেন বলেন,, আমার ৩০ শতাংশ জমির লাগানো কলা, পেঁপে ও সুপারিসহ সাত শতাধিক গাছ ছিদ্দিক শেখ ও মাসুদ তাদের দলবল নিয়ে কেঁটে ফেলেছে। তিনি আরও বলেন, কৃষি কাজ করে আমার সংসার এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালাই। গাছ কাটায় আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি।
অভিযুক্ত ছিদ্দিক শেখ জানান, সাব্বির হোসেন তার জমি দখল করে কলা, পেঁপে ও সুপারি চাষ করেছেন। জমি দখলমুক্ত করার জন্য তিনি গাছগুলো কেটে ফেলেছেন।
ইন্দুরকানী থানার ওসি মো, এনামুল হক জানান, গাছ কাটার বিষয় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial